iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সাত দফা দাবি আদায়ে ডুম্বুরনগর ব্লকে ডেপুটেশন কংগ্রেসের

গণ্ডাছড়া, ১৫ জুলাই : ধলাই জেলার ডুম্বুরনগর আর ডি ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজের স্বার্থ সংশ্লিষ্ট সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল রাইমাভ্যালি ব্লক কংগ্রেস কমিটি।

মঙ্গলবার রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের পাঁচ জনের এক প্রতিনিধি দল ডুম্বুরনগর আর ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রহ্লাদ নোয়াতিয়ার সঙ্গে স্বাক্ষাৎ করেন এবং সাত দফা দাবি বিশিষ্ট একটি স্মারকলিপি তুলে দেন। ডুম্বুরনগর ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজের স্বার্থ সংশ্লিষ্ট সাতটি দাবির প্রয়োজনীয়তার ব্যাখ্যা দেন প্রতিনিধিরা।

দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অবিলম্বে সুবিধাভোগীদের মধ্যে সুষ্ঠুভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনের কাজ শুরু করতে হবে। লক্ষ্মীপুর এডিসি ভিলেজের ত্রিশকার্ড গ্রামের বিভিন্ন জায়গায় চলাচলের অযোগ্য গ্রামীণ রাস্তাগুলিকে অবিলম্বে সিসি রোডে পরিণত করতে হবে এবং সরমা এডিসি ভিলেজ অফিসের সামনের পরিত্যাক্ত মহকুমার একমাত্র শিশু উদ্যানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শিশুদের ব্যবহারযোগ্য করে তুলতে হবে ইত্যাদি।

উল্লেখিত দাবিগুলি নিয়ে বেশ কিছুক্ষণ সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধিদের সঙ্গে পক্ষে বিপক্ষে আলোচনা হয় এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রহ্লাদ নোয়াতিয়া সবগুলি দাবিই যুক্তিযুক্ত বলে অভিমত ব্যক্ত করেন।

প্রসঙ্গত, কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন রাইমাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, হরিজয় ত্রিপুরা, মানিক সাহা এবং যতীন্দ্র ত্রিপুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *