iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পাঁচ দফা দাবি নিয়ে জেলাশাসকের নিকট নাগরিক অধিকার মঞ্চের ডেপুটেশন

বিশালগড়, ১৮ জুলাই : সোনামুড়া ও পার্শ্ববর্তী এলাকার নাগরিকদের গুরুত্বপূর্ণ পাঁচ দফা দাবি নিয়ে শুক্রবার সিপাহীজলা জেলাশাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছে নাগরিক অধিকার মঞ্চ।

দাবিগুলিরর মধ্যে ছিল- মহকুমা শাসকের অফিসে বিভিন্ন বিভাগে নথি যাচাইকরণ এবং প্রক্রিয়াকরণের অজুহাত দেখিয়ে আধার কার্ড, পিআরটিসি, বিবাহ শংসাপত্র, এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট সহ রেশন কার্ড করার ক্ষেত্রে জনসাধারণের হয়রানি বন্ধ করা। গোমতী নদীর উপর ঝুলন্ত সেতুর তাৎক্ষণিক মেরামত করা। সোনামুড়া বালিকা বিদ্যালয়ের কাছে ইভটিজিং-এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। বিএসএফ দ্বারা কৃষকদের হয়রানি বন্ধ করা।

এছাড়া দাবি জানানো হয়েছে মেলাঘর থেকে সোনামুড়া পর্যন্ত রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করা এবং বেজিমারা গ্রাম পঞ্চায়েতের অধীন বড়নারায়ণ এলাকায় ২০২৪ সালের বন্যায় গোমতী নদীতে তলিয়ে যাওয়া সড়ক সংস্কার করা। সড়কটি দ্রুত সংস্কার করার জন্য জেলা শাসকের নিকট দাবি জানিয়েছেন নাগরিক অধিকার মঞ্চের কর্মকর্তারা। জেলাশাসক প্রত্যেকটি দাবি যুক্তিযুক্ত বলে স্বীকার করেন। পাশাপাশি দাবিগুলি সমাধানের উদ্দেশ্যে সোনামুড়া মহকুমার নির্দিষ্ট স্থানগুলি পরিদর্শন করবেন বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন জেলাশাসক ডঃ সিদ্ধার্থ শিব জয়সাওয়াল।

ডেপুটেশনকালে প্রতিনিধি দলে ছিলেন নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ডঃ জাহিরুল হক, মঞ্চের সভাপতি আইনজীবী জলিলুর রহমান, আইনি উপদেষ্টা এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি, মাওলানা আবুল খায়ের, সহ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা জামাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *