ত্রিপুরা হাইকোর্টে নাম নথিভুক্ত করলেন ৮০ জন নতুন আইনজীবী
আগরতলা, ২১ জুলাই : ত্রিপুরা হাইকোর্টে নাম নথিভুক্ত করলেন ৮০ জন নতুন আইনজীবী। সোমবার হাইকোর্ট কমপ্লেক্সে নতুন আইনজীবীদের হাতে শংসাপত্র তুলে দেন ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি ডঃ টি অমরনাথ গৌড়।
হাইকোর্টে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করালেন নতুন ৮০ জন আইনজীবী। সোমবার এনরোলমেন্ট ডে উদযাপন উপলক্ষে বার কাউন্সিল অফ ত্রিপুরা হাইকোর্ট কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত মুখ্য বিচারপতি ডঃ টি অমরনাথ গৌড়। এছাড়াও উপস্থিত ছিলেন বিচারপতি সব্যসাচী দত্ত, বিচারপতি বিশ্বজিৎ পালিত, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিশিষ্ট আইনজীবী সম্রাট কর ভৌমিক, শংকর দেব, কল্যাণ নারায়ণ ভট্টাচার্য প্রমূখ।
এই অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি ডঃ টি অমরনাথ গৌড় নতুন আইনজীবীদের হাতে শংসাপত্র তুলে দেন। এই প্রসঙ্গে হাইকোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি ডঃ টি অমরনাথ গৌড় জানান, এখন থেকে নবাগতরা আইনের কাজ করতে পারবেন। এদিন ৮০ জন নতুন আইনজীবীর হাতে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।নবাগত আইনজীবীদের পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার উপদেশ দেন ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি।
