iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ধর্মনগর কলেজ ক্যাম্পাসে ধুন্ধুমার কাণ্ড, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সড়ক অবরোধ এবিভিপি-এর

ধর্মনগর, ২৩ জুলাই : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর কলেজে একটি অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ করলেন ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এর কর্মকর্তারা৷ বুধবার ধর্মনগর থানার সামনে সড়ক অবরোধ করেন তারা৷ বিক্ষোভ দেখান এবং পুলিশের উদ্দেশ্যে দাবি জানান মঙ্গলবারের অপ্রীতিকর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের৷

আন্দোলনস্থলে উপস্থিত এবিভিপি- এর এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ধর্মনগর কলেজে একজন ছাত্র এবং একজন ছাত্রীকে আপত্তিজনক অবস্থায় কলেজ ক্যাম্পাসে দেখা যায়৷ তাদেরকে এভাবে কলেজের পরিবেশ নষ্ট না করার জন্য অন্যান্য ছাত্রছাত্রীরা বাধা দেয়৷ এরপর অভিযুক্ত ছাত্রছাত্রী মিলে বাধা দিতে আসা কয়েকজন ছাত্রীকে মারধর করে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবিভিপি-এর কর্মকর্তারা থানায় অভিযোগ দায়ের করতে যায়৷ কিন্তু, পুলিশ নাকি অভিযোগ নিতে অস্বীকার করে৷

পুলিশের এই ভূমিকার প্রতিবাদে বুধবার ধর্মনগর থানার সামনে সড়ক অবরোধে সামিল হয়েছেন এবিভিপি-এর কর্মকর্তারা৷ দীর্ঘসময় চলে সড়ক অবরোধ৷ এবিভিপির তরফে হুশিয়ারি দেওয়া হয় যদি পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে উত্তর জেলার বিভিন্ন জায়গায় অনুরূপ আন্দোলন সংগঠিত করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *