iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আমবাসায় গ্রামীণ ব্যাঙ্কে ডাকাত দলের হানা, অক্ষত টাকার লকার

আমবাসা, ২৬ আগস্ট : দিনের পর দিন চুরি বেড়ে যাচ্ছে আমবাসায়। পুলিশ চোরের দলকে পাকড়াও করতে পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ। এবার নতুন অধ্যায়, ব্যাঙ্কে ডাকাতি। এ যেন ফিল্মি কায়দা। ধলাই জেলার আমবাসায় বেশ কয়েকটি চুরির ঘটনার পর, এবার সামনে এল ডাকাতির ঘটনা।

সোমবার গভীর রাতে আমবাসায় গ্রামীণ ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ব্যাঙ্কের কর্মীরা এসে দেখতে পায় ব্যাঙ্কের গ্রিল ভাঙ্গা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমবাসা থানায়। পুলিশ ঘটনাস্থলে আাসে।

ব্যাঙ্কের ভিতরে গিয়ে দেখা যায় দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে। মূল ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ডাকাতের দল। ব্যাঙ্কের জিনিসপত্র সবকিছু এলোমেলো। লকারের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ব্যাঙ্কের ভিতরে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলিকে বিকল করে রেখে দেয় ডাকাতের দল। লকারের দরজা ভেঙ্গে টাকার ঘরে প্রবেশ করলেও টাকার লকারটি ভাঙতে পারেনি ডাকাতের দল।

ব্যাঙ্কের ম্যানেজার গুণমণি সিনহা বলেন, তিনি এসে দেখতে পান ব্যাঙ্কের নিচে থেকে উপরের সব দরজাগুলি ভাঙ্গা। লকারও ভাঙ্গার চেষ্টা করে। এনিয়ে দুইবার আমবাসা গ্রামীণ ব্যাঙ্কে হানা দেয় ডাকাতের দল। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসেন আমবাসা মহকুমা পুলিশের আধিকারিক ও আমবাসা থানার ওসি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু ব্যাঙ্কে এভাবে ডাকাতির ঘটনায় গোটা আমবাসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *