iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কর্মস্থলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ

সাব্রুম, ২৯ আগস্ট : কর্মস্থলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ। দশ বছরের সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় আছেন স্বামী। উপায় না পেয়ে পুলিশ ও সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন তিনি। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার চালিতাছড়িতে।

সাব্রুম মহকুমার মনু বাজার থানা অন্তর্গত চালিতাছড়ি এডিসি ভিলেজের অধীনে দিনেশ মজুমদার পাড়ার বাসিন্দা রঞ্জিত দাসের স্ত্রী সুপর্ণা দাস। বয়স ২৭ । গত ২৪ আগস্ট সোমবার প্রতিদিনের মত সকাল ৬টা ৩০ মিনিটে বাড়ি থেকে বের হয় হরিণা পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। বহু খোঁজাখুঁজি করার দুইদিন পর গৃহবধুর স্বামী রঞ্জিত দাস মঙ্গলবার মনু বাজার থানায় স্ত্রী সুপর্ণা দাসের কোন হিশশ না পাওয়াতে লিখিত আকারে মিসিং ডায়রি করেন।

স্বামী রঞ্জিত দাস বহু খোঁজাখুঁজি করার পর কোথাও না পেয়ে শেষমেষ পাঁচ দিনের মাথায় শুক্রবার সকালে সংবাদমাধ্যমের দ্বাদস্থ হয়ে জানান, পূর্ব হরিণা ৬২ কার্ড এলাকার সুপর্ণা দাসের সঙ্গে ২০১৫ সালে সামাজিকভাবে বিবাহিতবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের দশ বছরের সংসারের জীবনে দশ বছরের একটি সন্তান রয়েছে। সংসারের আর্থিক অনটনের পরে গৃহবধু সুপর্ণা গত দুই-তিন বছর আগে হরিণা পেট্রোল পাম্পে নিযুক্ত হয়।

প্রতিদিন সুপর্ণা সকাল ৬টা ৩০ মিনিটে ওই পেট্রোল পাম্পে যায়। আবার প্রতিদিন দুপুর দুইটায় বাড়িতে আসেন। গত সোমবার থেকে গৃহবধু সুপর্ণাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয় সুপর্ণার মোবাইল পর্যন্ত সুইচ অফ। রঞ্জিত দাস শেষমেষ প্রশাসনের কাছে জরুরি আবেদন জানায় যাতে সুপর্ণার হদিশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *