iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সাব্রুমে আইনি সচেতনতামূলক আলোচনা, সমাজ সুরক্ষার বার্তা

সাব্রুম, ২৯ আগস্ট : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম আদালতের সি-টিএসআই চেম্বারে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকারের পৌরোহিত্যে অনুষ্ঠিত হল এক আইনি সচেতনতা মূলক আলোচনা। আলোচনায় উপস্থিত ছিলেন আইনজীবী ও পুলিশকর্তারা। বিশেষভাবে যোগ দেন অ্যাডভোকেট প্রিয়াঙ্কা মজুমদার, অ্যাডভোকেট সুধন মজুমদার এবং অ্যাডভোকেট গৌরাঙ্গ দেবনাথ।

এই আলোচনার উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ-আইনজীবী সমন্বয় আরও শক্তিশালী করা। আলোচনায় বক্তারা বলেন, সমাজে ক্রমবর্ধমান অপরাধ দমনে কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। এজন্য আইনের যথাযথ প্রয়োগ ও পুলিশ-আইনজীবীদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।

আলোচনা শেষে অ্যাডভোকেট প্রিয়াঙ্কা মজুমদার জানান, এই উদ্যোগ আগামীদিনে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সহায়ক হবে। ফলে সমাজে নিরাপত্তা ও ন্যায়বিচারের পরিবেশ আরও সুদৃঢ় হবে।
স্থানীয় মহলে এই সচেতনতামূলক কর্মসূচিকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *