পাঁচ জোড়া উৎসব স্পেশাল চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে
গুয়াহাটি, ২৯ আগস্ট : যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আসন্ন উৎসব মরশুমে পাঁচ জোড়া উৎসব বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই উৎসব বিশেষ ট্রেনগুলি যথাক্ৰমে ট্রেন নম্বর ০৬৫৫৯/০৬৫৬০ এসএমভিটি বেঙ্গালুরু-নারেঙ্গি-এসএমভিটি বেঙ্গালুরু ২ সেপ্টেম্বর ২৯ নভেম্বর (২০২৫) পর্যন্ত উভয় দিক থেকে ১৩টি ট্রিপের জন্য চলবে; ট্রেন নম্বর ০৫৭৪৪/০৫৭৪৩ কাটিহার-সোনপুর-কাটিহার ১৮ সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বর (২০২৫) পর্যন্ত উভয় দিক থেকে ২৫টি ট্রিপের জন্য চলবে; ট্রেন নম্বর ০৭৫৪১/০৭৫৪২ কাটিহার-দৌরাম মাধেপুরা-কাটিহার ২১ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর (২০২৫) পর্যন্ত উভয় দিক থেকে ৪৬টি ট্রিপের জন্য চলবে; ট্রেন নম্বর ০৭৫৪০/০৭৫৩৯ কাটিহার-মণিহারি-কাটিহার ২১ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর (২০২৫)পর্যন্ত উভয় দিক থেকে ৪৬টি ট্রিপের জন্য চলবে এবং ট্রেন নম্বর ০৭৬৪০/০৭৬৩৯ আগরতলা-ধর্মনগর-আগরতলা ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর (২০২৫) পর্যন্ত উভয় দিক থেকে ৩৩টি ট্রিপের জন্য চলবে।
আজ বৃহস্পতিবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আরও জানান, ট্রেন নম্বর ০৬৫৫৯ এসএমভিটি বেঙ্গালুরু-নারেঙ্গি স্পেশাল প্রত্যেক মঙ্গলবার এসএমভিটি বেঙ্গালুরু থেকে ২৩:৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শুক্রবার ০৫:০০ ঘণ্টায় নারেঙ্গি পৌঁছাবে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৬৫৬০ নারেঙ্গি-এসএমভিটি বেঙ্গালুরু স্পেশাল প্রত্যেক শনিবার নারেঙ্গি থেকে ০৫:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে সোমবার ০৯:৪৫ ঘণ্টায় এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছবে।
ট্রেন নম্বর ০৫৭৪৪ কাটিহার-সোনপুর স্পেশাল প্রত্যেক বৃহস্পতি, রবি এবং সোমবার কাটিহার থেকে ১৮:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০১:০০ ঘণ্টায় সোনপুর পৌঁছাবে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৫৭৪৩ সোনপুর-কাটিহার স্পেশাল প্রত্যেক শুক্র, সোম এবং মঙ্গলবার সোনপুর থেকে ০৩:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ১২:০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।
ট্রেন নম্বর ০৭৫৪১ কাটিহার-দৌরাম মাধেপুরা স্পেশাল কাটিহার থেকে প্রত্যেকদিন ১৯:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ২২:০০ ঘণ্টায় দৌরাম মাধেপুরা পৌঁছবে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৭৫৪২ দৌরাম মাধেপুরা-কাটিহার স্পেশাল দৌরাম মাধেপুরা থেকে প্রত্যেকদিন ২২:৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ২:৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।
ট্রেন নম্বর ০৭৫৪০ কাটিহার-মনিহারি স্পেশাল কাটিহার থেকে প্রত্যেকদিন ২০:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ২১:৩০ ঘণ্টায় মনিহারি পৌঁছবে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৭৫৩৯ মনিহারি-কাটিহার স্পেশাল মনিহারি থেকে প্রত্যেকদিন ০৫:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ০৬:০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।
ট্রেন নম্বর ০৭৬৪০ আগরতলা-ধর্মনগর স্পেশাল আগরতলা থেকে প্রত্যেক দিন ০৫:১৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ০৮:৪৫ ঘণ্টায় ধর্মনগর পৌঁছবে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৭৬৩৯ ধর্মনগর-আগরতলা স্পেশাল ধর্মনগর থেকে প্রত্যেক দিন ০৯:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ১৩:২০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে।
তাছাড়া, ট্রেন নম্বর ০৭০৪৬/০৭০৪৭ চারলাপল্লি-নাহরলগুন-চারলাপল্লি উৎসব স্পেশাল-এর পরিষেবা বিদ্যমান স্টপেজ, সময়সূচি এবং পরিষেবার দিন অনুসারে ৩০ আগস্ট থেকে ২ ডিসেম্বর (২০২৫) পর্যন্ত আরও ১৪টি ট্রিপের জন্য অব্যাহত থাকবে।
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হচ্ছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য এক প্রেস বার্তায় যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।
