‘ভোট চোর গদি ছোড়’ স্লোগানে আগরতলা কাঁপাল প্রদেশ কংগ্রেস
আগরতলা, ৩০ আগস্ট : ‘ভোট চোর গদি ছোড়’ স্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে ত্রিপুরায়ও শনিবার বিক্ষোভ মিছিল সংগঠিত করল প্রদেশ কংগ্রেস। এই বিক্ষোভ মিছিলর নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। বিক্ষোভ মিছিলটি আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে বুদ্ধ মন্দির পেড়িয়ে সার্কিট হাউজের সামনে গেলে পুলিশ মিছিলের গতি রোধ করে। এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শনিবার রাজধানীতে সাংগঠনিক দৃঢ়তা দেখাল প্রদেশ কংগ্রেস।
বিহারে এসআইআর প্রয়োগ করে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ সংঘটিত করে চলছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসসহ ইন্ডি জোটের অন্যান্য শরিক দলগুলি। এই অবস্থায় ‘ভোট চোর গদি ছোড়’ স্লোগান তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এই স্লোগানকে সামনে রেখে শনিবার রাজধানী আগরতলায়বিক্ষোভ মিছিল সংঘটিত করে প্রদেশ কংগ্রেস। বিক্ষোভ মিছিলটি আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বুদ্ধ মন্দির পেড়িয়ে সার্কিট হাউসের সামনে গেলে পুলিশ মিছিলের গতি রোধ করে।
এদিন এই বিক্ষোভ মিছিল প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে কংগ্রেস সহ ইন্ডি জোটের দলগুলি। বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ সংঘটিত করে চলছেন রাহুল গান্ধী। এই যাত্রা সারাদেশে বিরোধী সমর্থকদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। সর্বভারতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিন আগরতলায় এই মিছিল সংঘটিত করা হয়। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিল বলে জানান তিনি।
প্রদেশ কংগ্রেসের ডাকে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থকরাও এই মিছিলে পা মেলান।
