iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

স্বাস্থ্য ব্যবস্থায় ত্রিপুরা দেশের অন্য রাজ্যের চেয়ে পিছিয়ে নয় : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ ফেব্রুয়ারি : স্বাস্থ্য ক্ষেত্রে ব্যবস্থাপনার দিক থেকে দেশের অন্য কোনও রাজ্যের তুলনায় ত্রিপুরা কোনও অংশেই পিছিয়ে নেই। সোমবার এম এল প্লাজার উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মাখনলাল সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার এম এল প্লাজায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উল্লেখ্য, এটি মাখনলাল সাহার স্মরণে আয়োজিত রক্তদান শিবির। শিবিরটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন কর্পোরেটর রত্না দত্ত, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মাখনলাল সাহার জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের বিষয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি তিনি বলেন, রক্তদান শিবির অত্যন্ত মহৎ উদ্যোগ। এর থেকে বড় মানবিক কাজ আর কিছু হতে পারে না।

মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে মোট ১৪টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। এর মধ্যে ১২টি সরকারি এবং ২টি বেসরকারি। পূর্বে সম্পূর্ণ রক্ত দানের ব্যবস্থা থাকলেও বর্তমানে রক্ত পৃথকীকরণের আধুনিক সুবিধা চালু হয়েছে। তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন মহকুমায় ব্লাড ব্যাঙ্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য পরিকাঠামোয় রাজ্যের অগ্রগতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, দেশের কোনও রাজ্যের তুলনায় ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা কোনও অংশেই কম নয়। তিনি রাজ্যবাসীকে স্মরণ করিয়ে দেন, জনসংখ্যার এক শতাংশ অর্থাৎ প্রায় ৪০ হাজার ইউনিট রক্ত ব্লাড ব্যাঙ্কে মজুত রাখা অত্যন্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *