iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বনধ দেশের অগ্রগতির পথে ‘সর্বনাশা পন্থা’ — তীব্র বিরোধীতা মুখ্যমন্ত্রী ডাঃ সাহার

আগরতলা, ১১ ফেব্রুয়ারি : দেশব্যাপী ঘোষিত বনধকে দেশের অগ্রগতির পথে অন্তরায় ও “সর্বনাশা পন্থা” বলে আখ্যা দিয়ে এর তীব্র বিরোধীতা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া দেন তিনি।

বুধবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন শ্রমিক সংগঠন দেশজুড়ে যে বনধের ডাক দিয়েছে, তা সাধারণ মানুষের স্বার্থবিরোধী। তাঁর কথায়, বামপন্থীরা সারাজীবন বনধের রাজনীতি করে এসেছে। মুখে তারা মেহনতি মানুষের কথা বললেও বাস্তবে দিন আনা দিন খাওয়া মানুষেরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।

তিনি বলেন, “দেশ এখন অগ্রগতির পথে এগুচ্ছে। এই পরিস্থিতিতে বনধ ডেকে বিরোধীরা সর্বনাশা অবস্থা সৃষ্টি করতে চাইছে। সাধারণ মানুষ এই বনধ কোনভাবেই মেনে নেবেন না।” মুখ্যমন্ত্রী দাবি করেন, বনধ অর্থনীতি, কর্মসংস্থান এবং দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করে।

এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাম্প্রতিক মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানান তিনি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন মানিক সরকার। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বামপন্থীদের অবস্থান স্থির নয়; তারা সময় অনুযায়ী ভিন্ন ভিন্ন কথা বলেন। পশ্চিমবঙ্গের কমিউনিস্ট নেতারা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, সেখানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর প্রশংসা করছেন—এতে তাদের অবস্থানের অসংগতি স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *