iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিল ‘ধন্বন্তরী’ মহিলা আরোগ্য সমিতি

আগরতলা, ১১ ফেব্রুয়ারি : স্থানীয় শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের নগর আয়ুষ্মান আরোগ্য মন্দির-এর অধীনে মহিলা আরোগ্য সমিতি ‘ধন্বন্তরী’-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার।

অনুষ্ঠানে কর্পোরেটর অভিষেক দত্ত এলাকার শিশুদের হাতে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন। মহিলা আরোগ্য সমিতির ব্যানারে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক উদ্যোগের বার্তা তুলে ধরা হয়।

স্থানীয় বাসিন্দারা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের উপর থেকে কিছুটা বোঝা কমায় এবং শিশুদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলে।

উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে পুর প্রতিনিধিদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের সামাজিক সংগঠনগুলির সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার দিকটিও স্পষ্ট হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *