iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

পাত্রপাড়ার নেতাজী সংঘের শ্যামাপুজোর উদ্বোধনে বিধায়ক সুবীর নাগ

হুগলি, ৯ নভেম্বর : রবিবার হুগলির পাত্রপাড়া জারুড়ার নেতাজী সংঘের উদ্যোগে আয়োজিত সর্বজনীন শ্রীশ্রী শ্যামাপুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।
এদিন পুজো মণ্ডপে উপস্থিত হয়ে মা শ্যামার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিধায়ক। পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। ক্লাবের সদস্য ও উদ্যোক্তাদের উদ্যোগে পুজোর আয়োজন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে মা শ্যামার কাছে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন বিধায়ক সুবীর নাগ। পুজো উপলক্ষে নেতাজী সংঘের পক্ষ থেকে সকলকে শ্যামাপুজোর শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *