iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
International

ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে ক্লান্ত হয়ে পড়েছে : ট্রাম্প

ওয়াশিংটন, ১০ নভেম্বর: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত বন্ধে আবারও জোরালো উদ্যোগের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে তিনি দাবি করেন, উভয় দেশই এখন লড়াই চালিয়ে যেতে ক্লান্ত এবং প্রতি মাসে প্রায় ২৫ হাজার তরুণ সৈন্যের প্রাণহানি ঘটছে, যা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। সংঘাতের অবসান ঘটাতে দুই পক্ষকে এক টেবিলে বসিয়ে বর্তমানে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইউক্রেন এবং রাশিয়া দু’পক্ষই এই যুদ্ধ চালিয়ে যেতে ক্লান্ত হয়ে পড়েছে। তরুণ সৈনিকদের নিথর দেহ দেখতে দেখতে তারা পরিশ্রান্ত। নিহতদের সিংহভাগই সেনা জওয়ান। ভেবে দেখুন, তারা প্রতি মাসে ২৫ হাজার মানুষকে হারাচ্ছে! একবার কল্পনা করতে পারেন সংখ্যাটা? এটা নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন স্টেডিয়ামের ধারণক্ষমতার সমান, যেখানে বড় বড় বক্সিং বা কুস্তির লড়াই হয়। প্রতি মাসে একটি আস্ত স্টেডিয়ামভর্তি তরুণ, সম্ভাবনাময় ও সুন্দর মানুষদের প্রাণ চলে যাচ্ছে। এই মৃত্যুমিছিল এবার থামতেই হবে।”
আলোচনার অগ্রগতি প্রসঙ্গে ট্রাম্প আরও উল্লেখ করেন, “আপনারা জানেন, ভৌগোলিকভাবে এই যুদ্ধ সরাসরি আমাদের দেশকে প্রভাবিত করে না। তা সত্ত্বেও আমি উভয় পক্ষকে একসঙ্গে আলোচনায় বসাতে সক্ষম হয়েছি। আমরা যখন কথা বলছি, ঠিক এই মুহূর্তেও দুই পক্ষের মধ্যে বৈঠক চলছে। বৈঠকগুলি ইতিবাচক পথেই এগোচ্ছে এবং আমরা এই সংকটের একটি স্থায়ী নিষ্পত্তির চেষ্টা করছি। যদিও একটি দেশ হিসেবে এটি আমাদের ওপর সরাসরি প্রভাব ফেলছে না, কিন্তু ব্যক্তিগতভাবে এটি আমাকে গভীরভাবে নাড়া দেয়। প্রতি মাসে ২৫ হাজার মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” যুদ্ধ বন্ধে দুই দেশকে আলোচনার টেবিলে এনে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোই তাঁর প্রশাসনের প্রধান অগ্রাধিকার বলে স্পষ্ট বার্তা দেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *