iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

৩৩ বছর চাকরি করেও অনিয়মিত অনিমা

উদয়পুর, ৫ মে : তেত্রিশ বছর চাকরি করার পরও রেগুলার হতে পারলেন না এক মহিলা কর্মী। অনিয়মিত কর্মী হিসেবেই আছেন। এই নজিরবিহীন ঘটনা গোমতী জেলা আরক্ষা দপ্তরে। ১৯৯২ সাল থেকে ২০২৫ সাল প্রায় ৩৩ বছর কাজ করে গেলেন, কিন্তু আজও রেগুলার হলেন না।

১৯৯২ সালে পার্ট টাইম কর্মী হিসাবে কাজে যোগ দেন অনিমা দাস। ২১ বছর কাজ করার পর ২০১৩ সালের জানুয়ারিতে অনিমা দাসের কপালে জুটল ডিআরডব্লু কর্মীর তকমা। ২০১৩ সাল থেকে বর্তমান ২০২৫ প্রায় ১২ বছর অতিক্রম হচ্ছে কাজ করে যাচ্ছেন। কিন্তু এখনো রেগুলার হতে পারেননি অনিমা দাস।

বর্তমানে উদয়পুরের আর কে পুর থানায় কর্মরত রয়েছেন অনিমা দাস। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করছেন। দীর্ঘবছর ধরে কাজ করার পরও গোমতী জেলাতে একমাত্র আরক্ষা দপ্তরের ডিআরডব্লু কর্মী অনিমা দাস। বহুবার দপ্তরে কাগজপত্র জমা দিয়েছেন রেগুলার করার জন্য, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।

অথচ তাঁর সহকর্মী প্রত্যেকে আজ রেগুলার। তিনিই একজন রয়েছেন গোমতী জেলাতে ডিআরডব্লু কর্মী। আর মাত্র চার বছর রয়েছে কর্মজীবন। তাই অনিমা দাস সরকারের কাছে অনুরোধ করছেন বাকি জীবনটা যাতে ভালোভাবে কাটতে পারেন তারজন্য তাঁকে রেগুলার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *