iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

উদয়পুরে বেআইনিভাবে জমি দখল ঘিরে চাঞ্চল্য

উদয়পুর, ১৯ জুন : ৫১ পীঠের অন্যতম পীঠস্থান ত্রিপুরার গোমতী জেলার মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার নানা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। তার মধ্যে উদয়পুর বনদুয়ারস্থিত বেশ কিছু জায়গা নিয়ে সরকার ৫১ পীঠের রেপ্লিকা তৈরীর জন্য নির্ধারিত সরকারি জায়গায় কাজ শুরু করেছে।

ইতিমধ্যে উদয়পুর – অমরপুর সড়কের রাস্তার পাশে কয়েক কিলোমিটার জুড়ে প্রায় একশত পরিবার জায়গা দখল করে টিনের ছাউনি দিয়ে দখল করে ঘর তৈরির কাজ শুরু করেছে। এদিকে মহারানী ও গাঁথালং এলাকার বেশ কিছু উপজাতি যুবক এই সরকারি জায়গা দখল করার কাজে হাত লাগিয়েছে।

তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলেন এই এলাকায় বেশ কিছু বাংলাদেশি অবৈধ ভাবে জায়গা দখল করে বসবাস করতে পারলে তারাও জায়গা দখল করেছে, তাতে দোষের কি আছে। সরকার যদি বাংলাদেশিদের উঠে যেতে বলে তাহলে তারাও তখন উঠে যাওয়ার জন্য চিন্তা করবে। এই ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *