গণ্ডাছড়ায় আইপিএফটির যোগদান সভা
গণ্ডাছড়া, ২১ জুন : যেকোন সময় ঘোষণা হতে পারে ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়া অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এর ভিলেজ কমিটির নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি চলছে দল বদলের কর্মসূচি।
শনিবার ধলাই জেলার গণ্ডাছড়ায় বিভিন্ন দল ছেড়ে ৪০ জন ভোটার আইপিএফটি দলে যোগদান করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, গণ্ডাছড়া মহকুমার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের কালাঝারি এডিসি ভিলেজের থানারাই পাড়ায় আইপিএফটি দলের আহ্বানে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কালাঝারি অঞ্চল কমিটির সভাপতি প্রহ্লাদ রিয়াং, ডিভিশন্যাল কমিটির সহ -সভাপতি কৃপাজয় রিয়াং, নারী সংগঠনের সভানেত্রী সুবীলতা ত্রিপুরা এবং ডিভিশন্যাল কমিটির সভাপতি চরণবাসী ত্রিপুরা।
আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে ১৪ পরিবারের মোট ৪০ জন ভোটার আইপিএফটি দলে সামিল হন। আইপিএফটি দলের পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা।
