iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ক্যাবল কন্ট্রোল রুম সহ তিনটি দোকান পুড়ল আমবাসায়

আমবাসা, ১৪ জুলাই : ধলাই জেলার আমবাসা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিদ্যুৎ নিগমের অফিস সংলগ্ন তিনটি দোকানে অগুন লাগে। সেখানে এটি ক্যাবল কন্ট্রোল রুম রয়েছে। হঠাৎ পথচারীরা দেখতে পায় ক্যাবল কন্ট্রোল রুমের পেছন থেকে ধোয়া উড়ছে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে ক্যাবল কন্ট্রোল রুম সহ তিনটি দোকানে।

খবর পেয়ে ছুটে আসে আমবাসা ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর কাজ শুরু করা হয়। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। সঙ্গে সঙ্গে আসে ফায়ার সার্ভিসের আরেকটি ইঞ্জিন। ক্যাবল কন্ট্রোল রুম সহ রামপ্রসাদ যাদবের বইয়ের দোকান ও অনাথ শর্মার একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে আগুন আয়ত্তে আনতে সফল হন কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা জানান, তিনটি দোকানে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্যাবল কন্ট্রোল রুম থেকে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *