iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পবনপুত্র হনুমান নিয়ে বাম নেতার কুমন্তব্য, প্রতিবাদে সরব বিজেপি

আগরতলা, ১৫ জুলাই : সম্প্রতি প্রাক্তন বাম সাংসদ তথা সিআইটিইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত পবন পুত্র হনুমান কুমন্তব্য করেন। মুক্তধারা প্রেক্ষাগৃহে মোটর কর্মী ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভগবান হনুমানকে ‘ষন্ডামার্কা হনুমান’ বলে মন্তব্য করেন তিনি। হনুমান হিন্দু ধর্মের অন্যতম দেবতা। শংকর প্রসাদ দত্তের এই ধরনের মন্তব্যে হিন্দুর ধর্মাবলম্বীদের মনে আঘাত লাগে। বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ৬ আগরতলা বিজেপি মন্ডলের কর্মী সমর্থকরা মিলে প্রাক্তন বাম সাংসদ শংকর প্রসাদ দত্তের বাসভবনে যান। নেতৃবৃন্দ উনার হাতে হনুমান চালিসা এবং হনুমান মূর্তি উপহার দেন এবং শংকর প্রসাদ দত্তকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রাখেন।

এই প্রসঙ্গে এক বিজেপি নেতৃত্ব জানান, কমিউনিস্টরা হিন্দু ধর্মবিরোধী।বিভিন্ন সময় তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে কুমন্তব্য করেছেন। এতে হিন্দুদের আস্থা ও বিশ্বাসের উপর আঘাত এসেছে। দুদিন আগে মুক্তধারা অডিটোরিয়ামে হনুমানজিকে নিয়ে কুমন্তব্য করেন প্রাক্তন বাম সাংসদ শংকর প্রসাদ দত্ত। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি।

তিনি আরো বলেন, বিজেপির কাজ হল মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা। এই বাম নেতৃত্বের চেতনার বহিঃপ্রকাশ যেন হয় সেই জন্য ভগবান হনুমানের কাছে প্রার্থনা জানান তিনি। একই সাথে ভগবান হনুমান যেন শংকর প্রসাদ দত্তকে ক্ষমা করেন এই প্রার্থনাও জানান এই বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, শংকর প্রসাদ দত্তের এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ধর্মকে রাজনীতির ময়দানে টেনে আনা উনার কোন মতেই উচিত হয়নি বলে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *