iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, পথচারী মহিলা গুরুতর আহত

আগরতলা, ১ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করেছে। যানবাহন দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর কোনও উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানী আগরতলায় ফের এক গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাজধানীর ব্যস্ত ও জনবহুল রামনগরের চার নম্বর রোডে বাণীবিদ্যা স্কুল সংলগ্ন ক্রসিংয়ে একটি স্কোরপিও ও একটি আরটিকা গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মহিলা গুরুতরভাবে আহত হন।

স্থানীয় লোকজন তড়িঘড়ি আহত মহিলাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় জিবিপি হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর গাড়ি দুটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে রামনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি থানায় নিয়ে যাওয়ার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির মালিকদের পরিচয় ও ফোন নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দিন দিন বাড়ছে। সড়ক নিরাপত্তা জোরদার করতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *