iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

রাজচন্তাইয়ে গাঁজা বিরোধী অভিযান, ১৫ হাজার গাছ ধ্বংস করল পুলিশ

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : গাঁজা চাষের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ত্রিপুরা পুলিশ। পশ্চিম জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত বোধজংনগর থানাধীন রাজচন্তাই এলাকায় গাঁজা বিরোধী অভিযানে প্রায় ১৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ।

গোপন গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে শুক্রবার এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন বোধজংনগর থানার এসডিপিও সুব্রত বর্মন এবং থানার ওসি প্রশান্ত কুমার দে।

পুলিশ সূত্রে জানা গেছে, লোকালয়ের মধ্যেই দীর্ঘদিন ধরে গাঁজা চাষ চলছিল। অভিযানকালে সংশ্লিষ্ট এলাকায় ৮ থেকে ১০টি গাঁজা চাষের প্লট চিহ্নিত করে পুলিশ। এরপর একে একে সমস্ত প্লটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়।

এই অভিযানে পুলিশের সঙ্গে ছিল টিএসআর-এর দ্বিতীয় ও দশম ব্যাটেলিয়নের প্রায় ৫০ জন জওয়ান এবং সিআরপিএফ-এর ১৪০ নম্বর ব্যাটেলিয়নের চার সেকশন জওয়ান।

এসডিপিও সুব্রত বর্মন জানান, গাঁজা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে। তিনি আরও জানান, অভিযানের সময় পুলিশের কোনওরকম বাধার সম্মুখীন হতে হয়নি এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই অভিযান সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *