iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

সাহিবগঞ্জ ও ভাগলপুরের মধ্যে বিশেষ ট্রেন পরিষেবা দীপাবলি ও ছটপুজো উপলক্ষ্যে

কলকাতা, ১০ নভেম্বর : দীপাবলি ও ছট উপলক্ষে সাহিবগঞ্জ – ভাগলপুরের মধ্যে বিশেষ ট্রেন চলবে – এই সিদ্ধান্ত পূর্ব রেল কর্তৃপক্ষের। এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুসারে দীপাবলি ও ছট পুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রধানতঃ সাহিবগঞ্জ ও ভাগলপুরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ১১ নভেম্বর বুধবার এবং ১৪ তারিখ শনিবার থেকে ২০ নভেম্বর শুক্রবার পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে।

০৩৪৫৩ সাহিবগঞ্জ-ভাগলপুর স্পেশাল ট্রেনটি সাহিবগঞ্জ থেকে বিকেল ৫টায় ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভাগলপুর পৌঁছবে। অন্যদিকে, ০৩৪৫৪ ভাগলপুর-সাহিবগঞ্জ স্পেশাল ট্রেনটি ভাগলপুর থেকে রাত ৮টায় ছেড়ে রাত ১০টায় সাহিবগঞ্জ পৌঁছবে।

রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে দুই দিকেই সাহিবগঞ্জ ও ভাগলপুরের মধ্যবর্তী সমস্ত স্টেশনে এই বিশেষ ট্রেনটি থামবে। উৎসবের মরসুমে যাত্রীদের যাতায়াতের কষ্ট লাঘব করতে আরও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *