iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মীকে খুনের দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন খোয়াই জেলার জেলা ও দায়রা জজ

স্টাফ রিপোর্টার, খোয়াই, ১০ অক্টোবর।। স্বামীকে খুনের দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন খোয়াই জেলার জেলা ও দায়রা জজ আদালত। সাজাপ্রাপ্ত মহিষ নাম সাবিত্রী তাঁতি।মামলার বিবরণে জানা গিয়েছে, , ১২.০৩.২০২৩ তারিখে রাতে দা দিয়ে আঘাত করে খোয়াই জেলার রামচন্দ্রঘাট এলাকার বাসিন্দা রবীন্দ্র তাঁতির মাথা কেটে ফেলেছিলেন স্ত্রী সাবিত্রী তাঁতি(৪০)। মৃত্যু হয় রবীন্দ্র তাঁতির। চাঞ্চল্যকর এই ঘটনার পর স্ত্রী সাবিত্রী তাঁতিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় মামলা নেয় পুলিশ। খোয়াই থানায় এই মামলার নম্বর ছিল ১৮/২০২২।পুলিশ মামলার তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। শুরু হয় বিচার প্রক্রিয়া। দীর্ঘ সওয়াল জবাবের পর খোয়াই জেলার জেলা ও দায়রা জজ এই মামলার রায় দিয়েছেন। মামলায় সাবিত্রী তাঁতিকে দোষী সাব্যস্ত করেছে আদালত এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *