iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
International

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক কার্যালয়ের দুই সদস্য নিহত

অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর।। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক কার্যালয়ের দুই সদস্য নিহত হয়েছেন। তাদের নাম জাওয়াদ আবু শাম্মালা এবং জাকারিয়া আবু মামার।মঙ্গলবার (১০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, গাজার খান ইউনিসে বিমান হামলায় হামাসের দুই সদস্য মারা যান। সংগঠনটির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সংঘর্ষের চারদিন পার হলেও ইসরায়েল এবং হামাসের হামলা-পাল্টা হামলা থামেনি। গত শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে ক্রমাগত বাড়ছে নিহতের সংখ্যা।এখন পর্যন্ত্র হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনা সদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও প্রায় ২৫০০ ইসরায়েলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *