iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কুমারঘাটে এসে খুন আসামের যুবক, পচাগলা মৃতদেহ উদ্ধার, সন্দেহের নিশানায় শ্বশুরবাড়ির সদস্যরা

কুমারঘাট, ১২ ডিসেম্বর।। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ জামাইয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার। জামাইয়ের বাড়ির লোকেদের অভিযোগের তীর শ্বশুর বাড়ির দিকে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার কুমারঘাট পুর পরিষদের অধীনে ক্যান রোড এলাকায়।

জানা গিয়েছে, আসামের করিমগঞ্জ রেল কলোনী এলাকার বাসিন্দা রাহুল ধর নামে এক যুবক ১০-১১ বছর পূর্বে কুমারঘাট ক্যান রোড এলাকার বাসিন্দা মানিক দেবের কন্যা লক্ষ্মী দেবকে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করেন। বর্তমানে ওদের সংসারে ২টি সন্তান। রাহুল ধর তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শ্বশুরবাড়িতে প্রায় সময়ই বেড়াতে আসতেন এবং রাহুল ধরের স্ত্রী শ্বশুরবাড়িতে অর্থাৎ রাহুল ধরের বাড়িতে থাকতে চাইত না। দুতিন দিন থেকেই পুনরায় আবার বাপের বাড়িতে চলে আসত বলে জানা যায়।

অভিযোগ নভেম্বর মাসের ৩০ তারিখ শ্বশুরবাড়িতে রাহুল ধর তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসে। চলতি মাসের ১ তারিখ থেকে সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। ঐদিন কুমারঘাট থানায় একটি মিসিং ডায়েরি করে রাহুল ধরের স্ত্রী লক্ষ্মী দেব। এরপর চলতি মাসের ৪ তারিখ কুমারঘাট থানায় রাহুল ধরের পরিবারের লোকদের পক্ষ থেকে পুনরায় একটি মিসিং ডায়েরি করা হয়। ৯ তারিখ কুমারঘাট থানায় এসে রাহুল ধরের পরিবারের লোকেদের পক্ষ থেকে রাহুল ধরের শশুর মানিক দেব, শাশুড়ি উষা দেব, স্ত্রী লক্ষ্মী দেব এবং ওই এলাকার বাসিন্দা শিশির দেবনাথ সহ চারজনের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে।

সোমবার পেঁচারথল থানার অধীনে সেরমনটিলা এলাকায় রাহুল ধরের পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং মৃতদেহ শনাক্ত করে রাহুল ধরের স্ত্রী লক্ষ্মী দেব। ঘটনার খবর পেয়ে রাহুল ধরের পরিবারের লোকেরা কুমারঘাট থানায় ছুটে আসে। মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে রাহুল ধরের পরিবারের লোকেরা। তারা জানায় রাহুল ধরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনে জড়িত রয়েছে রাহুল ধরের শ্বশুর শাশুড়ি স্ত্রী এবং ওই একই এলাকার এক ব্যক্তি। কেননা ঐ ব্যক্তির সাথে প্রণয়ের সম্পর্ক রয়েছে রাহুল ধরের স্ত্রীর। মৃত রাহুল ধরের পরিবারের লোকজন অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন। অন্যদিকে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *