iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

উজান অভয়নগর বাজারে এনফোর্সমেন্ট টিমের অভিযানে বহু মেয়াদোত্তীর্ণ পণ্য বাজেয়াপ্ত

আগরতলা, ১৮ জানুয়ারি।। রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজারে মেয়াদোত্তীর্ণ সামগ্রী ছেয়ে গেছে বলে অভিযোগ করছিলেন ক্রেতা সাধারণ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম বৃহস্পতিবার আগরতলা শহরর উজান অভয়নগর বাজারে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে৷

জানা গিয়েছে, এদিন এনফোর্সমেন্ট টিম উজান অভয়নগর বাজারের একটি মিস্টির দোকানে অভিযান চালিয়ে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে৷ সেই সাথে একাধিক দোকান থেকে মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি একটি দোকানে ব্যাপক অনিয়ম সনাক্ত হয়৷ ওই দোকানের ফুড লাইসেন্স ছিল না৷ তাছাড়া দোকানে কোন ডিসপ্লে বোর্ড এবং বাটখারা সার্টিফিকেটও নবীকরণ করা হয়নি৷ তাই দোকানটি বন্ধ রাখার জন্য নির্দেশ দেন এনফোর্সমেন্ট টিমের আধিকারীকরা৷

প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজারে কিংবা অলিগলিতে হঠাৎ করে দোকান খুলে বসছেন অনেকেই৷ ওইসব দোকানের নেই কোন লাইসেন্স৷ তাছাড়া পাড়ায় পাড়ায় ফাস্ট ফুডের দোকানে খাদ্য সামগ্রীর গুণমান নিয়েও প্রশ্ণ উঠছে৷ এই ব্যাপারে মহকুমা প্রশাসনকে আরও বেশী তৎপর হতে হবে বলে বিভিন্ন মহল থেকে দাবী উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *