iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারে কাজ করতে গিয়ে গুরুতর আহত দুই বিদ্যুৎকর্মী

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : ১৩২ কে:ভি: ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারে কাজ করতে গিয়ে গুরুতর আহত দুই বিদ্যুৎকর্মী। ঘটনা বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরার বোধজংনগর বিদ্যুৎ সাবস্টেশনে। আহত দুই বিদ্যুৎ কর্মী বর্তমানে জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

জিরানিয়া মহকুমার শিল্প তালুক হিসেবে পরিচিত বোধজংনগরে বুধবার থেকে বিদ্যুৎ পরিবাহী তারে ক্রুটি ছিল। এলাকাটি বোধজংনগর সাবস্টেশনের অধীন। বৃহস্পতিবার এই সাবস্টেশনের এক স্থায়ী কর্মী এবং অপর এক অস্থায়ী কর্মী ১৩২ কে:ভি: ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারে কাজ করছিলেন। সেই সময় সবগুলি বিদ্যুৎ পরিবাহী লাইন কাট অফ ছিল। কিন্তু হঠাৎ কে বা কারা বিদ্যুতের লাইনগুলি চালু করে দেয়। ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই বিদ্যুৎ কর্মী।

অন্যান্য বিদ্যুৎ কর্মীরা তাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। জিবি হাসপাতালে বিদ্যুৎ নিগমের এক আধিকারিক জানান, গুরুতর আহত বিদ্যুৎ কর্মীর নাম শচীন্দ্র দেববর্মা। তিনি বিদ্যুৎ নিগমের স্থায়ী কর্মী। গ্রেড টু হেল্পার। অপরজন আউটসোর্সিং এর অধীন বিদ্যুৎ কর্মী। তিনি আরো জানান, গোটা বিষয়টি বিদ্যুৎ নিগমের এমডিকে জানানো হয়েছে। আহত বিদ্যুৎ কর্মী শচীন্দ্র দেববর্মার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

এদিকে, কাজ চলাকালীন অবস্থায় সাবস্টেশনের কে বা কারা বিদ্যুতের লাইন চালু করে দিয়েছে সেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। সংশ্লিষ্ট সাব স্টেশনের অন্যান্য বিদ্যুৎ কর্মীরা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *