iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

মরক্কোতে ভূমিকম্পে বহু মানুষের মৃত্যুতে ব্যথিত মোদী, সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তার আশ্বাস

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত রয়েছে। শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছে সেন্ট্রাল মরক্কো। ৬.৮ তীব্রতার ভূমিকম্পে ভেঙে পড়েছে অনেক ঘর-বাড়ি। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৯৬ জনের, আহতের সংখ্যা ১৫৩।

শনিবার সকালে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেল মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “এই দুঃখজনক সময়ে, আমি মরক্কোর জনগণের কথা ভাবছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই কামনা করছি। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সমস্ত সম্ভাব্য সহায়তা দিতে প্রস্তুত।” প্রসঙ্গত, স্থানীয় সময় অনুযায়ী, রাত ১১.১১ মিনিট নাগাদ ৬.৮ তীব্রতার এই ভূমিকম্প অনুভূত হয়। এরপর ১৯ মিনিটের মধ্যে ৪.৯ তীব্রতার আফটার শক অনুভূত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *