বর্তমানে ত্রিপুরা ক্রমশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে : মুখ্যমন্ত্রী
আগরতলা, ২১ জুন : বর্তমানে ত্রিপুরা ক্রমশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ত্রিপুরার নগরগুলির উন্নয়ন মানুষ আজ উপলব্ধি করতে পারছেন। শনিবার আগরতলা পুরনিগম এলাকার পুকুরের সৌন্দর্য্যায়ন ও সংস্কারসাধন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান রাজ্য সরকার শুধুমাত্র আগরতলা শহরকেই নয়, রাজ্যের সবক’টি শহর এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলছে। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ২৩টি পুকুরের সংস্কার সাধন ও সৌন্দর্য্য বৃদ্ধি করা হয়েছে। আরও ১৪টি পুকুরের কাজ হাতে নেওয়া হবে।
উল্লেখ্য আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একাধারে দুটি অনুষ্ঠানের যথাক্রমে ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত নাগেরজলা বাসস্ট্যান্ডের কাছে পুকুরের (ভট্টপুকুর) এবং ৪০ নং ওয়ার্ডের অন্তর্গত পুকুরের (মন্ত্রী পুকুরের) সৌন্দর্যায়ন এবং সংস্কারসাধন প্রকল্পের উদ্বোধন করেন।
