iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

জরুরি অবস্থার ৫০ বছর নিয়ে ‘মক পার্লামেন্ট’ করবে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা

আগরতলা, ২৯ জুন : দেশে জরুরি অবস্থার ৫০ বছরের কালো অধ্যায় নিয়ে সোমবার ‘মক পার্লামেন্ট’ আয়োজন করতে চলেছে ভারতীয় জনতা মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটি। সোমবার সকাল ১১টা থেকে রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এই ‘মক পার্লামেন্টে’ উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার।

১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবছর ৫০ তম বর্ষে পদার্পণ করল এই জরুরি অবস্থা। জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষে দেশব্যাপী সেমিনার, আলোচনা সভা, ‘মক পার্লামেন্ট’ প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করে জনগণের সামনে সেই কালো অধ্যায়কে তুলে ধরার প্রয়াস নিয়েছে ভারতীয় জনতা পার্টি।

সারাদেশেই চলছে এই কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই আগামীকাল সোমবার ‘মক পার্লামেন্ট’ এর আয়োজন করেছে ভারতীয় জনতা মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটি। সোমবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে সকাল ১০ টা থেকে এই অনুষ্ঠানের নাম নথিভুক্তকরণ শুরু হবে। ১১ টায় ‘মক পার্লামেন্ট’ এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপির অন্যান্য প্রথম সারির নেতৃবৃন্দ।

রবিবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় জনতা মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার জানান ২১ মাসের এই কুফল এখনও ভারতবর্ষ অতিক্রম করতে পারেনি। সেদিন সংবিধানকে হত্যা করা হয়েছিল। জরুরি অবস্থার এই দিনগুলি ছিল কালো অধ্যায়ের মত। তিনি আরও জানান, নতুন প্রজন্মের মহিলাদের রাজনীতির অঙ্গনে প্রবেশে উৎসাহিত করতে ২০২৩ সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই হিসেবেই এই ‘মক পার্লামেন্ট’ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার আরও জানান, এই ‘মক পার্লামেন্ট’ এ ১৬ জন বক্তা থাকবেন। তাঁরা যথাক্রমে ট্রেজারি এবং অপজিশন বেঞ্চে বসে মূল বিষয়ের উপর পক্ষে বিপক্ষে আলোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *