iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

অতিরিক্ত বিদ্যুৎ বিল, ধর্মনগরে নিগমের অফিস ঘেরাও

ধর্মনগর, ৫ জুলাই : ডিজিটাল মিটার লাগিয়ে ভুক্তভোগী শহরবাসী বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে রাখল কয়েক ঘণ্টা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। গ্রাহকরা অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

জানা গিয়েছে, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিভিন্ন স্থানে ডিজিটাল মিটার লাগানো হয়েছে অনেকের বাড়িতে। কিন্তু দেখা যাচ্ছে ডিজিটাল মিটার লাগানোর পর আগের চেয়ে তিন চার গুণ বিদ্যুতের বিল বেশি দিতে হচ্ছে ডিজিটাল মিটার ব্যবহারকারী বিদ্যুৎ গ্রাহকদের। নতুন বিল বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে দেখানোর পরেও কোন কাজ হয় না বলেও অনেকে অভিযোগ করেন।

তারই পরিপ্রেক্ষিতে ধর্মনগর পুর পরিষদের সাত নম্বর ওয়ার্ড সহ শহর এলাকার ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা কয়েক ঘন্টা বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে রাখেন। বিদ্যুৎ গ্রাহকদের সাথে উপস্থিত ছিলেন পুর পরিষদের কাউন্সিলররা।

দীর্ঘক্ষণ ঘেরাও থাকার পর বিদ্যুৎ নিগমের উত্তর জেলার অতিরিক্ত জেনারেল ম্যানেজার গোপেশ ঘোষ গ্রাহকদের সাথে দেখা করেন এবং অভিযোগ শুনেন। পরবর্তীতে শহরবাসীদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল অতিরিক্ত জেনারেল ম্যানেজারের অফিস কক্ষে গিয়ে আলোচনা করেন ডিজিটাল মিটারের বিষয় নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *