iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আমবাসায় কোটি টাকার এসকফ সিরাপ বাজেয়াপ্ত, গ্রেফতার দুই

আমবাসা, ৭ জুলাই : ধলাই জেলার আমবাসা থানার পুলিশের হাতে আটক অবৈধ এসকফ সিরাপ বোঝাই লরি। সাথে আটক করা হয়েছে দু’জনকে। উদ্ধার করা নেশা সামগ্রী এসকফ সিরাপের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

জানা গিয়েছে, একটি ১৪ চাকার লরি (নম্বর -এনএল০৪ডি৯৪৪৯) ১৯০ বস্তা এসকফ সিরাপ বোঝাই করে বহিঃরাজ্য থেকে আগরতলায় উদ্দেশ্যে যাচ্ছিল। ওই লরিতে পেঁয়াজের বস্তাও ছিল। আমবাসা বেতবাগান পুলিশের নাকা পয়েন্টে আসার পর গাড়িটি দাড়া করানো হয়। তল্লাশি চালিয়ে গাড়িতে মজুত রাখা অবৈধ এসকফ সিরাপ উদ্ধার করে পুলিশ।

খবর দেওয়া হয় জেলা পুলিশ সুপারকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বনিক, আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরূপণ দত্ত, আমবাসা থানার ওসি নন্দন দাস। ডিসিএম এর উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯০ বস্তা নেশা জাতীয় এসকফ সিরাপ উদ্ধার করে পুলিশ ।

অতিরিক্ত পুলিশ সুপার উত্তাম বনিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে গাড়িটি আটক করা হয়। সকালে ডিসিএম এর উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে পেঁয়াজের বস্তা ভর্তি গাড়ি থেকে ১৯০ বস্তা এসকফ সিরাপ উদ্ধার করা হয়। একটি কার্টনে ৩০০ শিশি এসকফ রয়েছে। অর্থাৎ ১৯০ কাটনে প্রায় ৫৭ হাজার শিশি রয়েছে।

একটি শিশির মূল্য ২১১ টাকা ২০ পয়সা। অর্থাৎ আনুমানিক এক কোটি টাকার উপর নেশা জাতীয় এসকফ সিরাপ উদ্ধার করে আমবাসা থানার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার উত্তাম বনিক জানান, গাড়িতে থাকা দু’জনকে আটক করা হয়েছে। এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে তদন্ত করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *