হজ যাত্রার আবেদন প্রক্রিয়া শুরু
আগরতলা, ১০ জুলাই : বৃহস্পতিবার আগরতলায় মেলারমাঠস্থিত ত্রিপুরা রাজ্য হজ কমিটি সংখ্যালঘু কল্যাণ দফতরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম সহ অন্যানরা।
সাংবাদিক সম্মেলনে হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম জানান, ৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত পবিত্র হজে যাওয়ার জন্য অনলাইনে আবেদন করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ হল ৩১ জুলাই রাত বারোটা পর্যন্ত। হজের দরখাস্ত করার জন্য আন্তর্জাতিক পাসপোর্ট, যার বৈধতা কমপক্ষে ডিসেম্বর ২০২৬ হতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন ২০২৬ সালের হজের আবেদনের জন্য প্যান নম্বর দিতে হবে এবং আধার নম্বর দিতে হবে। তাছাড়া সাদা ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজ ফটো সহ ঠিকানা দিতে হবে।
