iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলায় শুরু দুই দিনব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠান

আগরতলা, ১০ জুলাই : বৃহস্পতিবার আগরতলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠান। রাজধানীর কুমারিটিলা এলাকার এসসিইআরটি অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী রায়।

উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কল্যাণী রায় বলেন, এই কর্মসূচিটি ছাত্রীদের প্রতিভার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যের প্রতিটি জেলাতেই এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে জেলাভিত্তিক হচ্ছে তারপর রাজ্যভিত্তিক এবং সবশেষে হবে জাতীয় স্তরের কর্মসূচি। জাতীয় স্তরের কর্মসূচিতেও রাজ্যের মেয়েরা নাম উজ্জ্বল করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এই কর্মসূচিতে ছাত্রীরা তাদের বিভিন্ন ধরনের প্রতিভা যেমন নাচ, গান, কবিতা ইত্যাদির পাশাপাশি বিজ্ঞান মডেল উপস্থাপন করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *