iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কেন্দ্রীয় বাজেটকে সমর্থন জানিয়ে ৭ ফেব্রুয়ারি আগরতলায় যুব মোর্চার যুব সম্মেলন

আগরতলা, ২ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকারের সদ্য ঘোষিত বাজেটকে সমর্থন জানিয়ে ৭ ফেব্রুয়ারি আগরতলা টাউন হলে যুব সম্মেলনের আয়োজন করতে চলেছে ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটি। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত যুব মোর্চার সাংগঠনিক বৈঠক শেষে একথা জানান প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব।

উল্লেখ্য, রবিবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিজেপি নেতৃত্ব এই বাজেটকে ‘ভবিষ্যৎ ভারত গড়ার এক দূরদর্শী রূপরেখা’ হিসেবে অভিহিত করেছেন। বাজেট পেশের পর থেকেই দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যুব মোর্চা।

এরই অঙ্গ হিসেবে সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে যুব মোর্চার রাজ্য কমিটির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। বৈঠক শেষে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের বাজেটকে সমর্থন জানিয়ে আগরতলা টাউন হলে যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারির এই সম্মেলন ঐতিহাসিক রূপ নেবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

এদিকে জানা গেছে, যুব সম্মেলনের পর পর্যায়ক্রমে কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখে জেলা ও মহকুমা স্তরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে যুব মোর্চা। পাশাপাশি বাজেটের জনস্বার্থ সংশ্লিষ্ট দিকগুলি তুলে ধরতে বুথে বুথে প্রচার অভিযানও চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *