iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

কৃষকদের সুবিধার্থে হিঙ্গলগঞ্জের সন্ডেলেরবিল পঞ্চায়েতে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রের উদ্বোধন

হিঙ্গলগঞ্জ, ১০ নভেম্বর: কৃষিকাজে আবহাওয়াজনিত ঝুঁকি মোকাবিলায় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সন্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতে চালু হল স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র। SWISSAID-এর সহযোগিতায় এবং DRCSC পরিচালিত CROPS4HD প্রকল্পের উদ্যোগে এই আবহাওয়া কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। সোমবার ফিতে কেটে কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রের মাধ্যমে এলাকার কৃষকরা ঝড়, বৃষ্টি এবং আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত তথ্য নিয়মিত জানতে পারবেন। আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে আগাম ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ায় কৃষিকাজের পরিকল্পনা করতে সুবিধা হবে হাজার হাজার কৃষকের। বিশেষত প্রাকৃতিক দুর্যোগপ্রবণ সুন্দরবন লাগোয়া এই এলাকায় কৃষকদের কাছে উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস, DRCSC-র ইনচার্জ অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, স্থানীয় কৃষক এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাঁরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃষকদের স্বার্থে পঞ্চায়েতের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

আয়লা, বুলবুল ও আম্ফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনও এলাকার মানুষের মনে রয়েছে। বারবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়া এই অঞ্চলে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। তাঁদের আশা, আবহাওয়াভিত্তিক তথ্যের সাহায্যে কৃষিকাজে ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *