iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

হাজারিবাগে ভয়াবহ দুর্ঘটনা; নিহত ৫ ও আহত আরও ১৪

হাজারিবাগ, ১০ নভেম্বর: ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার চৌপাড়ন থানা এলাকার দানুয়া ঘাঁটিতে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও ১৪ জন আহত হয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছিল বারাণসীগামী একটি যাত্রিবাহী গাড়ি। সেসময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্যাঙ্কার ওই যাত্রিবাহী গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

 এ দিন পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির আরোহীরা গিরিডি জেলার বাগোদর থানা এলাকার বিহার ও সালাইয়া গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময়, গাড়িটি বাগোদর থেকে মৃতদেহ নিয়ে বারাণসীর দিকে যাচ্ছিল। সেসময় জিটি রোড সংলগ্ন দানুয়াতে একটি দ্রুতগামী ট্যাঙ্কার পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং আরও ১৪ জন আহত হন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে চৌপাড়ন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করে। চৌপাড়ান থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ কুমার জানান, এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু এবং ১৪ জন আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *